“YCBian’s Parents Meet 2025: চট্টগ্রামে যুবশক্তি ও পারিবারিক বন্ধনের মিলনমেলা”
১লা ফেব্রুয়ারি ২০২৫ ইং, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ- চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান “YCBian’s Parents Meet 2025” অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ওয়াইসিবি-চট্টগ্রাম বিভাগের সদস্যরা তাদের অভিভাবকদের সাথে অংশগ্রহণ করে। এর প্রধান লক্ষ্য ছিল অভিভাবকদের আশ্বস্ত করা , তাদের সন্তানেরা সঠিক ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং তাদের অবহিত করা আমরা কী ধরনের কার্যক্রম পরিচালনা করি, আমাদের উদ্দেশ্য কী, এবং কোন পরিবেশে তাদের সন্তানরা কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা সংগঠনের কার্যক্রম, ইতিহাস, প্রকল্পসমূহ, এবং উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন। এছাড়াও, একটি বিশেষ আন্তঃব্যক্তিক কার্যক্রমের মাধ্যমে সদস্য ও তাদের অভিভাবকরা পারস্পরিক অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময় করেন, যা একটি উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সম্মানিত এডভাইজর জনাব মো: জাভেদ হোসেন এবং জনাব নাজমুল হাসান উপস্থিত থেকে সংগঠনের সার্বিক অগ্রগতির বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন, যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে, ওয়াইসিবি-চট্টগ্রাম বিভাগের নতুন এডভাইজর জনাব আরিফ আহমেদ-কে বরণ করে পরিচয় করিয়ে দেওয়া হয়, যিনি তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের সমৃদ্ধ করতে সহায়ক হবেন।
অনুষ্ঠানের একটি বিশেষ আয়োজন ছিল “প্যারেন্ট-চাইল্ড বন্ডিং গেম”, যেখানে অভিভাবক এবং সন্তানদের মধ্যে বোঝাপড়া যাচাই করা হয়। সেরা তিনজন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শীত বস্ত্র বিতরণ কর্মসূচি-তে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়, যা তাদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রতি উৎসাহ ও স্বীকৃতি প্রদান করে।
সর্বোপরি, এই দিনটি ছিল জ্ঞান বিনিময়, আন্তরিকতার প্রকাশ এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার এক স্মরণীয় মুহূর্ত।
Leave a Comment