YCBian ইফতার মাহফিল ২০২৬
পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের আহ্বানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে অনুষ্ঠিত হলো Youth Club of Bangladesh এর ইফতার মাহফিল। আমাদের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা ডা. এ কে এম একরামুল হোসেন।
নিজেদের ইফতারের পাশাপাশি আমাদের চ্যারিটি ফান্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ইফতারের ব্যবস্থা করার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে। একসাথে ইফতার ভাগ করে নেওয়া এবং অন্যের মুখে হাসি ফোটানোর এই আনন্দ সত্যিই অতুলনীয়।
উপস্থিত সকল YCBians-দের আন্তরিক ধন্যবাদ এই সুন্দর ও পুণ্যময় মুহূর্তের অংশ হওয়ার জন্য।
Leave a Comment