থ্যালাসেমিয়া সচেতনতা ট্রেইনিং সেশন | ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ – চট্টগ্রাম ডিভিশন
ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-চট্টগ্রাম ডিভিশন কর্তৃক আয়োজিত “Thalassemia Awareness Training” সেশনটি সফলভাবে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪। সেশনটি পরিচালনা করেন ক্লাবের জয়েন্ট কো-অর্ডিনেটর রিটু রায়, যিনি তার অভিজ্ঞতা, দক্ষতা এবং নিবেদন দিয়ে ট্রেইনিংটি অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করেন।
এই সেশনের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা এবং এ রোগের প্রতিরোধ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বাস্তবমুখী জ্ঞান প্রদান করা। সেশনে অংশগ্রহণকারীরা শিখেন থ্যালাসেমিয়া কীভাবে শরীরে প্রভাব ফেলে, এর প্রাথমিক লক্ষণ, জেনেটিক কারণ, বাহক/রোগী শনাক্তকরণ পদ্ধতি, এবং রোগ প্রতিরোধের উপায়।
সেশনটি কেবল রোগ সম্পর্কিত তথ্যই প্রদান করেনি, বরং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সহায়তায় প্রয়োজনীয় করণীয় এবং সামাজিক সমর্থন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কেও আলোচনার সুযোগ দিয়েছে। এতে অংশগ্রহণকারীরা রোগী ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সচেতনতা, দায়িত্ববোধ এবং মানবিক দৃষ্টিভঙ্গি অর্জন করেছেন।
এই ট্রেইনিং সেশন যুব সমাজকে স্বাস্থ্যসচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
Leave a Comment